হাদীসে কুদসী
কিতাবের হাদীস সমূহ
হাদীস নং: ৫৭
কিতাবের হাদীস সমূহ
৫৭। হযরত আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ মহান আল্লাহ বলেনঃ আমি আমার বান্দার সাথে থাকি, যখন সে আমার যিকির করে এবং আমার যিকিরে তার দু'ঠোঁট নড়ে।
أحاديث الكتاب
57- عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ أَنَا مَعَ عَبْدِي إِذَا هُوَ ذَكَرَنِي وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ "
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ তা'আলার একটি সঙ্গ হচ্ছে এমন, যা বিশ্ব জাহানের ভাল-মন্দ উত্তম অধম মুমিন-কাফির সকলেই ভোগ করে। এ সঙ্গ থেকে কেউই কোন সময় বঞ্চিত বা দূরে নয়। আল্লাহ প্রতিটি বস্তুকে পরিবেষ্টন করে আছেন। তিনি সবসময় সর্বত্র হাযির-নাযির। তাঁর অপর সঙ্গটি হচ্ছে তাঁর সন্তুষ্টি ও কবুলিয়তের সঙ্গ। এ হাদীসে কুদসীতে যে সঙ্গের কথা বলা হয়েছে তা হচ্ছে এই দ্বিতীয়োক্ত সন্তুষ্টি ও কবুল হওয়ার সঙ্গ। হাদীসের মর্ম হচ্ছে, বান্দা যখন আমার সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের উদ্দেশ্য যিকির করে, তখন সাথে সাথেই সে তা প্রাপ্ত হয়। সে যখন আমার নৈকট্য কামনায় যিকির করে, তখন আমি কালবিলম্ব না করেই তাকে আমার নৈকট্য ও সঙ্গ দান করি। এভাবে সে দৌলত সে নগদ নগদ লাভ করে যার জন্যে সে যিকির করে থাকে। আল্লাহ তা'আলা সেই দৌলতের চাহিদা আমাদের অন্তরে সৃষ্টি করে দিন! সে আগ্রহ ও উৎসাহ আমাদের অন্তরে সৃষ্টি করুন এবং সে দৌলত আমাদেরকে নসীব করুন!
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)