হাদীসে কুদসী
কিতাবের হাদীস সমূহ
হাদীস নং: ১১
কিতাবের হাদীস সমূহ
১১। হযরত আবু হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহিমান্বিত আল্লাহ্ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেনঃ কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে, আমার কাছে চাইবে? আমি তাকে তা দিব। কে আছে এমন, যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব।
أحاديث الكتاب
11- عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ "
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে দুনিয়ার নিকটবর্তী আসমানে আল্লাহর অবতরণ সম্পর্কে যে বক্তব্য গুণাবলী ও কর্মের বহিঃপ্রকাশ, যার হাকীকত সম্পর্কে আমরা অবহিত নই। যেমনিভাবে আমরা ইয়াদুল্লাহ, ওয়াজহুল্লাহ্, ইস্তাওয়া আলাল আরশ্ ইত্যাদি গুণাবলী ও কর্মের হাকীকত সম্পর্কে অবহিত নই। আল্লাহর সত্তা, গুণাবলী ও কর্মকাণ্ডের হাকীকত ও অবস্থার জ্ঞান সম্পর্কে অজ্ঞতার স্বীকৃতিই জ্ঞানের পরিচায়ক। পূর্ববর্তী আলিমগণের অভিমত এই যে, তাঁর সম্পর্কে নিজ অজ্ঞতা প্রকাশই যথার্থ কাজ এবং এ গুলোর হাকীকতের বিষয় অপরাপর দুর্বোধ্য বিষয়ের ন্যায় আল্লাহর দিকে সোপর্দ করা চাই। একথা মেনে নেয়া ও কর্তব্য যে, এগুলোর হাকীকত যা রয়েছে তা-ই সত্য।
কিন্তু আলোচ্য হাদীসের এই ভাষ্য পরিষ্কার যে, রাতের এক তৃতীয়াংশ অবশিষ্ট থাকার সময় আল্লাহ্ তাঁর বান্দাদের প্রতি নিজ দয়ায় বিশেষ অবস্থাসহ মনোনিবেশ করেন এবং তিনি স্বয়ং তাদেরকে দু'আ প্রার্থনা ও ক্ষমা চেয়ে নেয়ার জন্য আহবান জানাতে থাকেন। যে ব্যক্তি এই হাকীকতে দৃঢ় বিশ্বাসী তার জন্য ঐ সময় বিছানায় নিদ্রা বিভোর থাকা মূলত কষ্টকর যেমনিভাবে এ সম্পর্কে অজ্ঞ ব্যক্তির শয্যাত্যাগ করে সালাতে দাঁড়িয়ে যাওয়া কষ্টকর। আল্লাহ তা'আলা তাঁর নিজ দয়ায় এই হাকীকতের এমন বিশ্বাস আমাদের নসীব করুন যাতে আমরা ঐ সময়ে ব্যাকুল হয়ে তাঁর মহান দরবারে হাযিরী, দু'আ, প্রার্থনা ও ক্ষমা চেয়ে নেয়ার লক্ষ্যে সালাতে দাঁড়িয়ে যেতে পারি।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)