মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৫২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইবন আব্বাসের খালা মায়মুনা বিনতি হারিস (রা)-এর সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর বিবাহ
৩৫২. আবূ রাফি (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ইহরামমুক্ত অবস্থায় মায়মুনাকে বিয়ে করেছেন এবং ইহরামমুক্ত অবস্থায় তাঁর সাথে বাসর রাত কাটিয়েছেন, আমি তাঁদের দুজনের মধ্যে প্রতিনিধি ছিলাম।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب زواجه صلى الله عليه وآله وسلم بميمونة بنت الحرث خالة ابن عباس رضى الله عنهم
وعنه أيضاً (5) أن رسول الله صلى الله عليه وسلم تزوج ميمونة حلالاً وبنى بها حلالاً وكنت الرسول بينهما