মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩৪১
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বারে অবস্থানকালে কতক গোত্রীয় লোক নিয়ে আবূ হুরায়রা (রা)-এর তথায় আগমন এবং হাবশায় হিজরতকারী মুহাজিরগণকে নিয়ে আবূ মূসা আশআরী (রা)-এর তাঁর সাথে সাক্ষাৎ
৩৪১. আবূ মূসা আশআরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, খায়বার জয়ের তিনদিন পর আমার সম্প্রদায়ের কতক লোককে সাথে নিয়ে আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হই। তিনি আমাদেরকে অংশ দিয়েছেন। আমরা ব্যতীত হুদায়বিয়ার বিজয় অভিযানে অংশগ্রহণ না করা অন্য কাউকে তিনি এখান থেকে অংশ দেননি।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في قدوم أبى هريرة في رهط من قومه وقدوم أبى موسى الأشعرى ومن معه من مهاجرى الحبشة والنبى صلى الله عليه وسلم بخيبر
عن أبي موسى الأشعري قال قدمت على رسول الله صلى الله عليه وسلم (1) في ناس من قومى بعدما فتح خيبر بثلاث فأسهم لنا ولم يقسم لأحد لم يشهد الفتح غيرنا