মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৩২৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: ইয়াহুদী নেতা মারহাবের হত্যাকাণ্ড ও তার হত্যাকারী। এতে রাসূলুল্লাহ (ﷺ) এর মু'জিযা রয়েছে। এতে হযরত আলী ইব্ন আবু তালেবেরও গৌরবজনক কীর্তি রয়েছে
৩২৮. জাবির ইব্ন আবদুল্লাহ্ আনসারী (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন যে, মারহাব ইয়াহূদী তাদের দূর্গ থেকে সশস্ত্র অবস্থায় বের হয়ে আসে এবং এই কবিতা আবৃত্তি করতে থাকে-
قَدْ عَلِمَتْ خَيْبَرُ أَنِّي مَرْحَبُ شَاكي السِّلَاحِ بَطَلٌ مُجَرَّبُ
খায়বার অঞ্চল জানে যে, আমি মারহাব। আমি একজন অস্ত্রসজ্জিত অভিজ্ঞ সেনাপতি।
أَطْعَنُ أَحْيَانًا وَحِيْنًا أَضْرِبُ إِذَا الليُوث أَقْبَلَتْ تَلَهَبُ
আমি কখনো তরবারি দিয়ে আঘাত করি আবার কখনো প্রহার করি। সিংহপাল যখন এগিয়ে আসে তখন তাদের চক্ষু আগুনে লাল হয়ে থাকে।
সে তখন এও বলছিল যে, আমাকে মুকাবিলা করার কেউ আছে কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন একে প্রতিরোধ করার কে আছ? মুহাম্মদ ইব্ন মাসলামাহ্ বললেন ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আমি আছি। আল্লাহ্ কসম, সে গতকাল আমার ভাইকে হত্যা করেছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তার মুকাবিলায় ঝাঁপিয়ে পড়। হে আল্লাহ্ ওর বিরুদ্ধে মুহাম্মদকে সাহায্য করুন। তারা দুজনে কাছাকাছি হবার পর একটি বড় গাছ তাদের মাঝখানে এসে পড়ে। তারা একে অন্যের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে বৃক্ষের আড়ালে আশ্রয় নিতে থাকে। একজন এর আশ্রয়স্থল থেকে অন্যজন ডালগুলো কেটে ফেলতে থাকে। একপর্যায়ে গাছটি ডালপালাবিহীন কাণ্ডে পরিণত হয় এবং তারা একে অন্যের মুখোমুখি হয়। মারহাব আক্রমণ চালায় মুহাম্মদের উপর। মুহাম্মদ ঢালের সাহায্যে তা প্রতিরোধ করে। মারহাবের তরবারি মুহাম্মদের ঢালে আটকে যায়। মুহাম্মদ তা টেনে নিয়ে আসেন এবং তরবারিহীন মারহাবের ওপর আক্রমণ চালান। তিনি তাকে হত্যা করেন।

كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى مقتل مرحب اليهودى بطل يهود ومن قتله وفيه معجزة للنبى صلى الله عليه وسلم ومنقبة عظيمة للامام على بن أبى طالب رضى الله عنه وكرم الله وجهه
عن جابر بن عبد الله الأنصارى) (3) قال خرج مرحب اليهودى من حسنهم قد جمع سلاحه يرتجز ويقول
قد علمت خيبر أنى مرحب ... شاكى السلاح بطل مجرب
اطعن أحياناً وحيناً اضرب ... إذا الليوث أقبلت تلهّب
كان حلمى لحمىً لا يقرب
وهو يقول من مبارز؟ فقال رسول الله صلى الله عليه وآله وسلم من لهذا؟ فقال محمد بن مسلمة أنه له يا رسول الله وأنا والله المأثور قتلوا أخى بالأمس (4) قال فقم إليه اللهم أعنه عليه فلما دنا أحدهما من صاحبه دخلت بينهما شجرة عمرية (5) من شجر العشر فجعل أحدهما يلوذ بها من صاحبه كلما لاذ بها منه اقتطع بسيفه ما دونه حتى برز كل واحد منهما لصاحبه وصارت بينهما كالرجل القائم ما فيها فنن (1) ثم حمل مرحب على محمد فضربه فاتقى بالدرقة فوقع سيفه فيها فعضت به فأمسكته وضربه محمد بن مسلمة حتى قتله