মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৪২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: বদর যুদ্ধের তারিখ, মুহাজির ও আনসার যোদ্ধাদের সংখ্যা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়
২৪২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। হযরত আবূ তালহা (রা) বলেছেন, বদর দিবসে আমরা আমাদের সারিতে থাকা অবস্থায় তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ি। যারা তন্দ্রায় আচ্ছন্ন হয়েছিল আমি ছিলাম তাদের একজন। তখন আমার হাত থেকে তরবারি পড়ে যাচ্ছিল আর আমি উঠাচ্ছিলাম আবার পড়ে যাচ্ছিল আর আমি উঠাচ্ছিলাম।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء فى تاريخ غزوة بدر وعدد رجالها من المهاجرين والأنصار رضى الله عنهم وأمور متفرقة تتعلق بها
عن أنس بن مالك (5) أن أبا طلحة قال غشينا النعاس ونحن فى مصافنا يوم بدر (6) قال أبو طلحة فكنت فيمن غشية النعاس يومئذ فجعل سيفى يسقط من يدى وآخذه ويسقط وآخذه