মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৮৫
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: মারইয়াম বিনতু ইমরানের (আ) মর্যাদা
(৮৫) 'আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (ﷺ) বলতে শুনেছি, (সে যুগের) শ্রেষ্ঠ নারী মারইয়াম এবং (এ যুগের) শ্রেষ্ঠ নারী খাদীজা (রা)।
(হাদীসটি গরীব)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى فضل مريم بنت عمران
عن على رضى الله عنه (1) قال سمعت رسول الله صلي الله عليه وسلم يقول خير نسائها مريم بنت عمران (2) وخير نسائها خديجة

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের বাহ্যিক শব্দমালা দ্বারা বুঝা যায় যে, দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে মর্যাদার অধিকারী হলেন, হযরত ঈসা (আ.)-এর মা হযরত মরিয়াম বিনতে ইমরান এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মানিতা স্ত্রী হযরত খাদীজা বিনতে খুওয়াইলিদ। যদি হাদীসের মর্ম এটাই হয়, তাহলে মনে করতে হবে যে, এরা দু'জনই মর্যাদায় সমান। কোন কোন হাদীসের ব্যাখ্যাদাতা এর মর্ম এই বর্ণনা করেছেন যে, হযরত মরিয়াম পূর্ববর্তী উম্মতের সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠা, আর হযরত খাদীজা এ উম্মতের সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠা। আর যেহেতু রাসূলুল্লাহ (ﷺ)-এর এ উম্মত সর্বোত্তম উম্মত- অর্থাৎ, পূর্ববর্তী সকল উম্মতের চেয়ে উত্তম, তাই হযরত খাদীজা হযরত মরিয়ামের তুলনায় উত্তম ও সর্বশ্রেষ্ঠা হবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান