মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১০৮
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চেহারায় আঘাত করা এবং একে কুৎসিত বলা ও তাতে দাগ দেয়া নিষেধ
১০৮. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, যদি তোমরা তোমাদের কাউকে মারধর কর, তাহলে চেহারায় মারা থেকে বিরত থাকবে। আর আল্লাহ্ তোমার চেহারা এবং তোমার অনুরূপ যে আছে, তাঁর চেহারাও কুৎসিত বানিয়ে দিক, একথা বলো না। কারণ আল্লাহ তা'আলা আদম (আ) কে তাঁর নিজস্ব সূরতে সৃষ্টি করেছেন।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن ضرب الوجه وتقبيحه والوسم فيه
عن أبي هريرة (6) عن النبي صلى الله عليه وسلم قال اذا ضرب احدكم فليجتنب الوجه ولا تقل قبح (7) الله وجهك ووجه من أشبه وجهك فإن الله تعالى خلق آدم على صورته
tahqiqতাহকীক:তাহকীক চলমান