মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১০৬
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: কাল, বাতাস ও মোরগকে গালি দেওয়া নিষেধ
১০৬. উবাই ইবন কা'ব (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেন, তোমরা বাতাসকে গালি দিও না (অন্য বর্ণনায় বাতাস আল্লাহর একটি রহমত)। যখন তোমরা বাতাসকে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে দেখবে, তখন বলবে, আল্লাহর কাছে তোমরা বায়ুর কল্যাণ চাও। এর মধ্যে যে কল্যাণ রয়েছে তা চাও। আর তোমরা এ বায়ুর অনিষ্ট থেকে আশ্রয় চাও। এর মধ্যে যে ক্ষতি নিহিত রয়েছে, তা থেকে এবং একে যে ক্ষতি সাধনের জন্য পাঠানো হয়েছে, তা থেকেও আশ্রয় চাও।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن سب الدهر والريح والديكة
عن أبي بن كعب (10) عن النبي صلى الله عليه وسلم لا تسبوا الريح (وفي رواية فإنها من روح الله) فإذا رأيتم منها ما تكرهون (1) فقولوا اللهم انا نسألك من خير هذه الريح ومن خير ما فيها ومن خير ما ارسلت به ونعوذ بك من شر هذه الريح ومن شر ما فيها ومن شر ما أرسلت به
tahqiqতাহকীক:তাহকীক চলমান