মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৯৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: কোন মুসলমানকে গালি দেয়া, তার বিরুদ্ধে যুদ্ধ করা সম্পর্কে ভীতি প্রদর্শন এবং যে গালি দিয়েছে সে অপরাধী, আর নির্যাতিত ব্যক্তি যেন সীমা অতিক্রম না করে
৯৫. 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, কেন মুসলমানকে গালমন্দ করা ফাসেকী আর তাদের বিরুদ্ধে লড়াই করা কুফরী। বর্ণনাকারী বলেন, আমি আবূ ওয়াসেলকে জিজ্ঞেস করলাম, তুমি কি আবদুল্লাহ থেকে শুনেছ? সে বললো: হ্যাঁ।
كتاب المدح والذم
باب ما جاء في الترهيب من سب المسلم وقتاله وان إثم ذلك على البادئ مالم يعتد المظلوم
حدثنا يحيى عن شعبة (3) حدثني زبيد عن أبي وائل عن عبد الله (يعني ابن مسعود) عن النبي صلى الله عليه وسلم قال سباب المسلم فسوق (4) وقتاله كفر قال قلت لأبي وائل انت سمعت من عبد الله قال نعم