মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৯৩
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: উট ও মোরগের উপর অভিসম্পাত সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৯৩. আবু জাওযা (রা) 'আয়েশা (রা) থেকে বর্ণনা করেন। 'আয়েশা (রা) রাসূল (ﷺ)-এর সাথে কোন এক সফরে ছিলেন। তিনি তাঁর উষ্ট্রীকে অভিসম্পাত দিলে নবী করিম (ﷺ) তা ফেরত দেয়ার নির্দেশ দিয়ে বলেন, অভিশপ্ত কোন জিনিসকে বাহন বানাবে না। অন্য বর্ণনায় তিনি বলেছেন, তার উপর আরোহণ করবে না।
كتاب المدح والذم
باب ما جاء في لعن الابل والديكة
عن أبي الجوزاء (1) عن عائشة رضي الله عنها انها كانت مع النبي صلى الله عليه وسلم في سفر فلعنت بعيرا لها فأمر به النبي صلى الله عليه وسلم أن يرد وقال لا يصحبني شيء ملعون (وفي رواية) فقال النبي صلى الله عليه وسلم لا تركبيه