মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৮৯
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাকে নবী করিম (ﷺ) অভিশাপ অথবা গালি দেন, অথবা তার জন্য বদদু'আ করেন, সে ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হওয়া সম্পর্কে
৮৯. 'আবদুল্লাহ ইব্‌ন উছমান ইব্‌ন খুছায়ম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাহাবী আবূ তুফায়ল (রা)-এর কাছে প্রবেশ করে দেখলাম, তিনি খোশ মেজাজে আছেন, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, তার এ সুযোগটা আমি গ্রহণ করব। তাই আমি তাকে বললাম, হে আবূ তুফায়ল! আমাকে তাদের সম্পর্কে বলুন, যাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) অভিশাপ দিয়েছেন। তিনি আমাকে তাদের নাম বলতে যাচ্ছিলেন, এমন সময় তার স্ত্রী সাওদা (রা) বাধা দিয়ে বললেন, হে আবূ তুফায়ল তুমি চুপ কর। তুমি কি জান না, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আল্লাহ্! আমিতো একজন মানুষ, তোমার মু'মিন বান্দাদের কারো উপর যদি আমি বদদু'আ করি, তবে তা তার জন্য পবিত্রতা ও রহমত হিসাবে গণ্য করুন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنه النبي صلى الله عليه وسلم أو سبه أو دعا عليه وليس هو أهل لذلك كان له زكاة وأجرا ورحمة
عن عبد الله ابن عثمان بن خثيم (9) قال دخلت على أبي الطفيل فوجدته طيب النفس فقلت لاغتنمن ذلك منه فقلت يا أبا الطفيل النفر الذين لعنهم رسول الله صلى الله عليه وسلم من؟ بينهم (10) من هم فهم أن يخبرني بهم فقالت له امرأته سودة مه (11) يا أبا الطفيل أما بلغك أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم إنما أنا بشر فايما عبد من المؤمنين (12) دعوت عليه دعوة فاجعلها له زكاة ورحمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান