মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৮০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৮০. আবু উমামা (রা) উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এ উম্মতের শেষ ভাগে একদল লোক, অথবা এ উম্মতের শেষ যুগে এমন একদল লোক বের হবে, যাদের হাতে গরুর লেজের মত চাবুক থাকবে, (তারা তা দিয়ে মানুষকে মারবে)। ফলে তারা সকাল-যাপন করবে আল্লাহর ক্রোধে আর সন্ধ্যা যাপন করবে আল্লাহর অভিশাপে।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
حدثنا أبو سعيد (1) ثنا عبد الله بن بجير ثنا سيار أن ابا امامه رضي الله عنه ذكر أن رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال يكون في هذه الأمة في آخر الزمان رجال أو قال يخرج رجال من هذه الأمة في آخر الزمان معهم أسياط كأنها أذناب البقر يغدون في سخط الله ويروحو في غضبه
tahqiqতাহকীক:তাহকীক চলমান