মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৭৮
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৮. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) নারীর বেশ ধারণকারী পুরুষ এবং পুরুষের বেশ ধারণকারী নারীদের এবং পুরুষদের মধ্যে বৈরাগ্য ধারণকারী, যারা বলে- বিবাহ করবো না এবং নারীদের মধ্যে বৈরাগ্য ধারণ কারিণী, যারা অনুরূপ কথা বলে, আর যে মরুভূমিতে একাকী সফর করে, তার প্রতি লা'নত করেছেন। সাহাবাদের প্রতি এ লা'নত অত্যন্ত কঠোর হয়ে দেখা দিল। এমনকি তা তাদের চেহারায় প্রকাশ পাচ্ছিল। অন্য বর্ণনায় এসেছে, যে নির্জনে বসবাস করে, তিনি তাকেও লা'নত করেছেন।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن أبي هريرة (4) قال لعن رسول الله صلى الله عليه وسلم مخنثي الرجال الذين يتشبهون بالنساء والمترجلات من النساء المتشبهين بالرجال والمتبتلين من الرجال الذي يقول لا يتزوج والمتبتلات من النساء اللاتي يقلن ذلك وراكب الفلاة وجده (5) فاشتد على أصحاب رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم حتى استبان ذلك في وجوههم وقال البائت وحده
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭৮ | মুসলিম বাংলা