মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৭৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : যাদেরকে আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) অভিশাপ দিয়েছেন
৭৫. ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার পিতাকে গালি দেয়, সে অভিশপ্ত, যে ব্যক্তি তার মাতাকে গালি দেয় সে অভিশপ্ত। যে ব্যক্তি আল্লাহ্ ছাড়া অন্য কিছুর নামে যবেহ করে, সে অভিশপ্ত, যে ব্যক্তি যমীনের সীমানা পরিবর্তন করে, সে অভিশপ্ত, যে অন্ধকে পথ দেখায় না, সে অভিশপ্ত, যে ব্যক্তি পশুর সাথে ব্যভিচার করে, সে অভিশপ্ত, যে ব্যক্তি লূত (আ)-এর জাতির ন্যায় কাজ (পুরুষ মৈথুন করে), সেও অভিশপ্ত।
كتاب المدح والذم
باب ما جاء فيمن لعنهم الله عز وجل ورسوله صلى الله عليه وسلم
عن ابن عباس (7) قال قال النبي صلى الله عليه وسلم ملعون من سب أباه ملعون من سب أمه ملعون من ذبح لغير الله ملعون من غير تخوم الأرض ملعون من كمه أعمى عن طريق ملعون من وقع على بهيمة ملعون من عمل بعمل قوم لوط
tahqiqতাহকীক:তাহকীক চলমান