মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৯২
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: দুই অক্ষর বিশিষ্ট শব্দ দিয়ে যা এসেছে
৯২. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পুরুষের মধ্যে সবচেয়ে দূষনীয় স্বভাব হল এমন কৃপণতা, যা তাকে হকদারের হক দান হতে বিরত রাখে, আর ভীরুতা ও হীন মানসিকতা যা যুদ্ধক্ষেত্রে অন্তরে ভীতি সঞ্চার করে।
كتاب آفات اللسان
باب ما جاء في الثنائيا
عن أبي هريرة (4) عن النبي صلى الله عليه وسلم قال شر ما في رجل (5) شح هالع وجبن خالغ
হাদীসের ব্যাখ্যা:
এটা এক বাস্তব সত্য যে, লোভী ও লালসাপ্রবণ মানুষ সবসময় এ চিন্তায় অস্থির ও উৎকণ্ঠিত থাকে যে, এটা পাই নাই, ওটা পাই নাই, অমুকের কাছে এটা আছে, আমার কাছে এটা নেই। অনুরূপভাবে অধিক ভীরু মানুষ অহেতুক ও কাল্পনিক আশংকায় সর্বদা বিচলিত থাকে এবং তার স্বস্তির নিঃশ্বাস ফেলার ভাগ্য হয় না। রাসূলুল্লাহ ﷺ মানুষের অন্তরের এ দু'টি অবস্থাকে সবচেয়ে খারাপ অবস্থা বলে উল্লেখ করেছেন। আর বাস্তবেও এগুলো সবচেয়ে মন্দ ও নিন্দনীয় স্বভাব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)