মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৮৯
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: এককভাবে যা এসেছে
৮৯. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী করিম (ﷺ) বলেছেন, তোমরা কেউ কখনও এ কথা বলবে না যে, আমার মেজায খবীস হয়ে গেছে। তবে (একান্ত বলতে হলে) বলবে: আমার মন খারাপ বা দুর্বল হয়ে গেছে।
كتاب آفات اللسان
باب ما جاء في المفردات
عن عائشه رضي الله عنها (8) عن النبي صلى الله عليه وسلم قال لا يقولن أحدكم خبثت نفسي ولكن ليقل لقست
tahqiqতাহকীক:তাহকীক চলমান