মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৭৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: অশ্লীল, মিথ্যা অথবা আল্লাহ থেকে দূরে রাখে এমন বিষয় নিয়ে কবিতা থেকে ভীতি প্রদর্শন করা
৭৪. আবূ নাওফাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 'আয়েশা (রা) কে প্রশ্ন করেছিলাম, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কি একজন আরেকজন কবিতা শুনতো? তিনি বলেন, এ ধরনের কথা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সবচেয়ে অপছন্দনীয় ছিল।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الشعر ان كان فيه فحش أو كذب او انشغال عن الله
عن أبي نوفل بن أبي عقرب (6) قال سألت عائشه هل كان رسول الله صلى الله عليه وسلم يتسامع عنده الشعر؟ قالت كان أبغض الحديث اليه