মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৬৩
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ঘুরাইয়া–ফিরাইয়া কপটভাবে কথা বলা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৬৩. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি কি তোমাদেরকে তোমাদের নিকৃষ্ট লোকদের সম্পর্কে সংবাদ দেব না? তিনি বলেন, এরা হলো তারা, যারা অহেতুক বক্বক্ করে, ঠাট্টা বিদ্রূপের ছলে গাল পেঁচাইয়া কথা বলে। আমি কি তোমাদেরকে সর্বোত্তম লোকদের সম্পর্কে সংবাদ দিব? তারা হলো- যাদের চরিত্র সর্বোৎকৃষ্ট।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من تشقيق الكلام والتشدق فيه وما جاء في البيان في القول
عن أبي هريرة (8) قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بشراركم؟ فقال هم الثرثارون (9) المتشدقون ألا أنبئكم بخياركم احسا منكم أخلاقا