মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৬০
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তর্ক-বিতর্ক ও ঝগড়া বিবাদ সম্পর্কে ভীতি প্রদর্শন
৬০. আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হিদায়াতের পরে কোন জাতি তখন গুমরাহিতে লিপ্ত হবে, যখন তারা তর্ক বিতর্কে লিপ্ত হয়ে পড়বে এরপর তিনি আয়াত তেলাওয়াত করেন,
مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ
অর্থ: "তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে, তা কেবল বিতর্কের জন্যই করে।”
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الجدال والمراء
عن أبي أمامة (2) قال قال رسول الله صلى الله عليه وسلم ما ضل قوم بعد هدى كانوا عليه إلا أوتوا الجدل ثم تلا هذه الآية (ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون
tahqiqতাহকীক:তাহকীক চলমান