মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৪৯
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ঠাট্টা, তামাশা ও সে ক্ষেত্রে মিথ্যা থেকে ভীতি প্রদর্শন
৪৯. আবূ হুরায়রা (রা) থেকে আরো বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি কোন শিশুকে ডেকে বলে, আস তোমাকে দিব, অথচ সে তাকে দিল না; তাহলে সেটা হবে মিথ্যা।
كتاب آفات اللسان
باب ما جاء في المزاح والترهيب من الكذب فيه
وعنه أيضا (4) عن رسول الله صلى الله عليه وسلم انه قال من قال لصبي تعال هاك ثم لم يعطه فهي كذبة