মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৪৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর মিথ্যা অপবাদ আরোপ করা এবং এ ব্যাপারে কঠোরতা সম্পর্কে
৪৬. খালিদ ইব্ন উরফুতা (রা) থেকে বর্ণিত। তিনি মুখতারের উদ্দেশ্য বলেন, সে একজন মিথ্যাবাদী। আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি: সে ব্যক্তি ইচ্ছা করে আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন জাহান্নামে তার আসন ঠিক করে নেয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من الكذب على رسول الله صلى الله عليه وسلم والتغليظ في ذلك
عن مسلم مولى خالد بن عرفطة (9) أن خالد بن عرفطة قال للمختار هذا (10) رجل كذاب ولقد سمعت النبي صلى الله عليه وسلم يقول من كذب علي متعمدا فليتبوأ مقعده من جهنم