মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
হাদীস নং: ৯৮
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
পরিচ্ছেদ : পেটের রোগসমূহ, প্লুরিসির চিকিৎসা এবং শিশুদের 'উযরা' (গলায় রক্তজনিত ব্যাথা) রোগে উদে হিন্দী (ঘৃতকুমারী) দ্বারা চিকিৎসা।
৯৮। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমার ভাইয়ের দাস্ত হচ্ছে। তিনি বললেন, তাকে মধু পান করাও। বর্ণনাকারী বলেন, সে চলে গেল। পরে আবার এসে বলল, আমি তাকে মধু পান করিয়েছি, কিন্তু এতে তার দাস্ত আরো বেড়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে (আবার) মধু পান করাও। বর্ণনাকারী বলেন, তারপর সে চলে গেল। পরে সে আবার এসে বলল, তাকে পান করিয়েছি; কিন্তু এতে দাস্ত আরো বেড়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে (আবার) মধু পান করাও। বর্ণনাকারী বলেন, তারপর সে চলে গেল। পরে আবার এসে বলল, তাকে মধু পান করিয়েছি; কিন্তু তাতে দাস্ত আরো বেড়েছে।
চতুর্থবার রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাকে মধু পান করাও। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি (ঊর্ধ্বতন বর্ণনাকারী) বলেছেন, তারপর সে মধু পান করালে (তার ভাই) সুস্থ হয়। তখন চতুর্থবারে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ (যা বলেছেন) তা সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা। (অর্থাৎ এতক্ষণ তাতে দূষিত পদার্থ রয়ে গেছে, এজন্য মধুর কার্যকারিতা প্রকাশ পাচ্ছিল না।)
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ)

كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
باب ما جاء في معالجة أمراض البطن وذات الجنب ومعالجة الأطفال من العذرة بالعود الهندى
عن أبى سعيد الخدرى (3) قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أخى استطلق بطنه (4) قال أسقه عسلاً (5) قال فذهب ثم جاء فقال قد سقيته عسلاً فلم يزده إلا استطلاقاً، قال أسقه عسلاً، قال فذهب ثم جاء فقال قد سقيته فلم يزده إلا استطلاقاً، فقال أسقه عسلاً، قال فذهب ثم جاء فقال قد سقيته فلم يزده إلا استطلاقاً (6) فقال له في الرابعة أسقه عسلاً، قال أظنه قال فسقاه (7) فبرأ فقال رسول الله صلى الله عليه وسلم في الرابعة صدق الله (8) وكذب بطن أخيك