মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়

হাদীস নং: ৯৫
চিকিৎসা, ঝাড়ফুঁক, বদ-নযর ও শুভাশুভ লক্ষণ গ্রহণ অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক বর্ণিত ঔষধসমূহ এবং বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য প্রসঙ্গ

পরিচ্ছেদ : 'আজওয়া' (খেজুর বিশেষ), কামআ (ব্যাঙের ছত্রাক), কালজিরা এবং এগুলোর উপকারিতা।
৯৫। আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা এই কালোজিরা ব্যবহার কর। কেননা, তাতে কেবল মৃত্যু ব্যতীত সর্বপ্রকার রোগের প্রতিষেধক রয়েছে। বর্ণনাকারী সুফিয়ান (র) বলেছেন, اَلسَّامُ অর্থ মৃত্যু। আর اَلْحَبَّةُ السَّوْدَاءُ অর্থ কালোজিরা।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কালোজিরার মধ্যে মৃত্যু ব্যতীত সর্বপ্রকার রোগের প্রতিষেধক রয়েছে। লোকেরা বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! اَلسَّامُ অর্থ কী? তিনি বললেন, মৃত্যু।
(বুখারী, মুসলিম, ইবন মাজাহ)
كتاب الطب والرقى والعين والعدوى والتشاؤم والفأل
أبواب ما وصفه النبى صلى الله عليه وسلم من الأدوية وخواص أشياء

باب ما جاء في العجوة والكمأة والحبة السوداء ومنافعها
عن أبى هريرة (11) عن النبى صلى الله عليه وسلم عليكم بهذه الحبة السوداء فإن فيها شفاءاً من كل داء إلا السام قال سفيان السام الموت (12) وهى الشونيز (وعنه من طريق ثان) (13) أن رسول الله صلى الله عليه وسلم قال في الحبة السوداء شفاء من كل داء إلا السام، قالوا يا رسول الله وما السام؟ قال الموت
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৫ | মুসলিম বাংলা