সহীফায়ে হাম্মাম ইবনে মুনাব্বিহ

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নিজে যা খাবে ও পরবে দাস–দাসীকেও তা খেতে ও পরতে দেয়া এবং তাদের সাধ্যাতীত কাজের ভার না দেয়া
৮৩. রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের সেবক তোমাদের খানা নিয়ে আসে, যে তোমাদেরকে খাবার রান্নার (কষ্ট তথা আগুনের) উত্তাপ ও ধোঁয়া থেকে বাঁচিয়েছে তখন তোমরা তাকে ডাকো সে যেন তোমাদের সাথে খানা খায় অথবা তার হাতে অল্প কিছু খাবার দিও।
أبواب الكتاب
باب إِطْعَامِ الْمَمْلُوكِ مِمَّا يَأْكُلُ وَإِلْبَاسِهِ مَمَّا يَلْبَسُ وَلاَ يُكَلِّفُهُ مَا يَغْلِبُهُ
83 - وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَاءَكُمُ الصَّانِعُ بِطَعَامِكُمْ قَدْ أَغْنَى عَنْكُمْ حَرَّهُ وَدُخَانَهُ فَادْعُوهُ فَلْيَأْكُلْ مَعَكُمْ، وَإِلَّا فَأَلْقِمُوهُ فِي يَدِهِ أَوْ لِيُنَاوِلْهُ فِي يَدِهِ»

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে যেসব বাড়ীতে দাস-দাসী থাকত, খাবার পাকানোর ন্যায় কাজ তাদের থেকেই নেওয়া হত। তাদের ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন যে, যখন তারা খাবার রান্না করে নিয়ে আসবে, তখন তাদেরকে নিজের খাবারে শরীক করে নাও এবং সাথে বসিয়ে তাদেরকে আহার করাও। আর যখন খানা কম থাকে এবং এরূপ করার সুযোগ থাকে না, তখনও তাদেরকে এখান থেকে কিছু অংশ অবশ্যই প্রদান কর। কেননা, তারাই এটা রান্না করতে আগুনের তাপ ও ধোঁয়ার কষ্ট সহ্য করেছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান