মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ৯২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : উপরোল্লিখিত পাত্রসমূহে নাবীয তৈরী করার নিষেধাজ্ঞা রহিত হওয়া প্রসঙ্গ।
৯২। আবদুল্লাহ ইবন আসলামী (র) তার পিতা বুরায়দা ইবন হাসিব (র) থেকে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি তোমাদেরকে তিনটি বিষয়ে নিষেধ করেছিলাম, কবর যিয়ারত করতে। এখন তোমরা তা যিয়ারত কর। কেননা, এর যিয়ারতে নসীহত ও শিক্ষা রয়েছে। আর আমি তোমাদেরকে তিন দিনের পর কুরবাণীর গোশত খেতে নিষেধ করেছিলাম। এখন তোমরা তা খাও এবং জমা করে রাখ। আর আমি তোমাদেরকে যেসব পাত্রের নাবীয পান করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা সেগুলোর নাবীয পান কর; তবে হারাম পান কর না। (অন্য শব্দে: আমি তোমাদেরকে মটকার নাবীয পান করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা প্রত্যেক পাত্রে নাবীয তৈরী কর এবং নেশাযুক্ত বস্তু খাওয়া হতে বেঁচে থাক।
দ্বিতীয় সূত্রে তার অনুরূপ বর্ণনা রয়েছে। তবে তাতে আরও আছে যে, আমি তোমাদেরকে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন মুহাম্মাদকে তাঁর মায়ের কবর যিয়ারত করতে অনুমতি দেওয়া হয়েছে। আর আমি তোমাদেরকে কিছু শরাবের পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। কিন্তু পাত্র কোন বস্তু হারামও করতে পারে না এবং হালালও করতে পারে না।
(মুসলিম ও ইমামচতুষ্টয়)
كتاب الأشربة
باب نسخ تحريم الانتباذ في الأوعية المتقدم ذكرها
عن عبد الله بن بريدة الأسلمى (12) عن أبيه بريدة ابن حصيب عن رسول الله صلى الله عليه وسلم أنه قال كنت نهيتكم عن ثلاث، عن زيارة القبور فزوروها فإن في زيارتها عظة وعبرة (1) ونهيتكم عن لحوم الأضاحي فوق ثلاث فكلوا وادخروا (2)، ونهيتكم عن النبيذ في هذه الأسقية (3) فاشربوا ولا تشربوا حراما (4) (وفي لفظ ونهيتكم عن نبيذ الجر فانتبذوا في كل وعاء واجتنبوا كل مسكر) (وعنه من طريق ثان بنحوه) (5) وفيه: ونهيتكم عن زيارة القبور وإن محمدا قد أذن له في زيارة قبر أمه (6) ونهيتكم عن الظروف، وإن الظروف لا تحرم شيئًا ولا تحله

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে স্পষ্টভাবে জানা গেল যে, মদ চূড়ান্তভাবে হারাম হওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) এ ব্যাপারে বিশেষ পরিণামদর্শিতার কারণে কিছু কঠোর বিধানও সাময়িকভাবে জারী করেছিলেন- যা পরে প্রত্যাহার করে নেওয়া হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান