মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১
পানীয় অধ্যায়
অধ্যায় : পানীয়
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
পরিচ্ছেদ: পানি পান করানোর ফযীলত, প্রয়োজনাতিরিক্ত পানিতে বাঁধা দানে নিষেধাজ্ঞা ও এ বিষয়ে কঠোরবাণী
১। সা'দ ইবন উবাদা (রা) থেকে বর্ণিত যে, তার মা মারা গেলে তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ(ﷺ)! আমার মা মারা গেছেন। আমি কি তার পক্ষ হতে সাদাকা করতে পারব? তিনি বললেন, হ্যাঁ। সা'দ (রা) বললেন, সর্বাধিক উত্তম সাদাকা কোনটি? তিনি বললেন, পানি পান করানো। বর্ণনাকারী বলেন, এই জন্য মদীনায় সা'দ বংশের লোকেরা লোকদেরকে পানি পান করিয়ে থাকে।
(হাদীসটি জানাযা অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(হাদীসটি জানাযা অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الأشربة
كتاب الأشربة
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
باب ما جاء فى فضل سقى الماء والنهى عن منع ما فضل منه والتشديد فى ذلك
عن سعيد بن عبادة (12) أن أمه ماتت فقال يا رسول الله أمى ماتت فأتصدق عنها؟ قال نعم قال فأي الصدقة أفضل؟ قال سقى الماء، قال فتلك سقاية آل سعد بالمدينة
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন বর্ণনায় এ ঘটনার বিস্তারিত এভাবে বর্ণনা করা হয়েছে যে, হযরত সাদ ইবনে উবাদার মার যখন ইনতিকাল হয় তিনি তখন সফরে ছিলেন, সফর থেকে ফেরার পথে হজুর ﷺ-এর খিদমতে উপস্থিত হয়ে বললেন, আমার অনুপস্থিতিতে আমার মা ইনতিকাল করেছেন। আমার ধারণা আমি যদি নিকটে থাকতাম তবে তিনি তাঁর আখেরাতের জন্য সাদকা ইত্যাদির ওসীয়ত করতেন। যেমন আমি তাঁর ঈসালে সওয়াবের জন্য সাদকা করতে চাই, তাই কোন জাতীয় সাদকা উত্তম ও তাঁর জন্য বেশি সওয়াবের কারণ হবে?
তিনি তাঁকে কুয়া তৈরি করে দেওয়ার পরামর্শ দিলেন। সুতরাং চাহিদা রয়েছে এমন স্থানে তিনি কুয়া তৈরি করে তাঁর মা'র ইসালে সওয়াবের জন্য ওয়াক্ফ করে দিলেন। কোন বর্ণনায় বাগান ওয়াকফ-এর উল্লেখ রয়েছে। হতে পারে উক্ত বাগানে কূপ ছিল।
রাসুলুল্লাহ ﷺ-এর যুগে তাঁর উপদেশে ওয়াকফ করার এটা দ্বিতীয় ঘটনা। এ থেকে এটাও জানা গেল যে, কোন মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবার নিয়তে কোন নেকীর কাজ করা সঠিক এবং সওয়াব পৌঁছাবার দর্শনও সঠিক। নীতিগতভাবে এ ব্যাপারে আহলে সুন্নাতের উলামা একমত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)