মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১১২
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দু'টি বস্তু একত্রে আহার করা, অন্যের মাল আত্মসাৎ করা এবং পানাহারে ফুঁক দেয়া।
১১২। জাবালা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, ইরাকবাসীদের আক্রমণকালে আমরা মদীনায় ছিলাম। সে সময় আমরা দুর্ভিক্ষের শিকার হয়েছিলাম। আবদুল্লাহ ইবন যুবায়র (রা) আমাদের খাদ্য হিসেবে খেজুর দিতেন। আবদুল্লাহ ইবন উমর (রা) আমাদের নিকট দিয়ে অতিক্রম করাকালে বলতেন, তোমরা একত্রে একাধিক খেজুর খেয়ো না। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) একাধিক খেজুর একত্রে খেতে নিষেধ করেছেন। তবে তোমাদের মধ্যে কেউ তার ভাইকে এ অধিকার দিলে সেটা ব্যতিক্রম। অন্য শব্দে তবে কেউ তার ভাইকে অনুমতি দিলে সেটা ব্যতিক্রম। বর্ণনাকারী শু'বা (র) বলেন, আমি অনুমতি নিয়ে খাওয়া দোষনীয় মনে করি না। তবে আমার মনে হয় অনুমতি নেওয়ার কথা ইবন উমর (রা) বলেছেন।
(বুখারী, মুসলিম, তায়ালিসী)
كتاب الأطعمة
باب النهي عن القرآن والنهبة والنفخ في الطعام والشراب
عن جبلة قال كنا بالمدينة في بعث أهل العراق فأصابتنا سنة فجعل عبد الله بن الزبير يرزقنا التمر وكان عبد الله بن عمر يمر بنا فيقول لا تقارنوا فإن رسول الله صلى الله عليه وسلم نهى عن القرآن إلا أن يستأثر الرجل منكم أخاه، وفي لفظ إلا أن يستأذن الرجل أخاه، قال شعبة لا أرى في الاستئذان إلا أن الكلمة من كلام ابن عمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান