মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১১০
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: ডান হাতে পানাহার করা মুস্তাহাব এবং বাম হাতে মাকরূহ।
১১০। উমর (রা)-এর কন্যা হাফসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন শয়ন করতে চাইতেন তখন স্বীয় ডান হাত তার গালের নীচে রাখতেন। এরপর তিনবার বলতেন
اللَّهُمَّ قِنِي عَذَا بَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
(হে আল্লাহ! আপনি আমাকে সেদিনের শাস্তি হতে মুক্তি দিন, যেদিন আপনি আপনার বান্দাদেরকে (কবর হতে) উঠাবেন।)
বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার ডান হাতকে খানাপিনার কাজে ব্যবহার করতেন আর বাম হাতকে অন্যান্য প্রয়োজনে ব্যবহার করতেন।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমাদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأطعمة
باب استحباب الأكل والشرب باليمين وكراهته بالشمال
عن حفصة ابنة عمرأن رسول الله كان إذا أراد أن يرقد وضع يده اليمنى تحت خده ثم قال اللهم قني عذابك يوم تبعث عبادك ثلاث مرار وكانت يده اليمنى لطعامه وشرابه، وكانت يده اليسرى لسائر حاجته
tahqiqতাহকীক:তাহকীক চলমান