মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৬৭
খাদ্য অধ্যায়
খাওয়া, খাওয়ার আদব ও এতদসংক্রান্ত বিষয়াবলী

পরিচ্ছেদ: নবী (ﷺ) যে সব খাদ্য পছন্দ করতেন এবং যেগুলোর প্রশংসা করতেন।
৬৭। শুরাহবীল (র) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ)-এর আযাদকৃত দাস আবু রাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-কে একটি বকরী হাদিয়া দেওয়া হলে তিনি (আবূ রাফি') তার গোশত (পাকানোর জন্য) পাতিলে রাখেন। তারপর রাসূল এসে বললেন, হে আবু রাফি', আমার নিকট বাহু নিয়ে আস। (বর্ণনাকারী বলেন,) আমি তার নিকট বাহু পেশ করলাম। তারপর বললেন, আরো একটি বাহু নিয়ে আস। তখন আমি আরো একটি বাহু নিয়ে গেলাম। তারপর বললেন, আরো একটি বাহু নিয়ে আস। তখন আবু রাফি' (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! বকরীর বাহু তো দু'টিই থাকে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, শোন যদি তুমি নীরব থাকতে, তবে যতক্ষণ নীরব থাকতে ততক্ষণ একের পর বাহু নিয়ে আসতে পারতে। (বর্ণনাকারী বলেন,) এরপর তিনি স্বীয় মুখে কুলি করলেন এবং আঙ্গুলসমূহের অগ্রভাগ ধুইলেন। তারপর দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তারপর লোকদের কাছে ফিরে এসে তাদের নিকট ঠাণ্ডা গোশত পেলেন। তখন তিনি এটা খেয়ে মসজিদে গেলেন এবং সালাত আদায় করলেন। সে সময় তিনি ওযু করেন নি।
দ্বিতীয় সূত্রে আবূ রাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য একটি বকরী ভুনা করে তার নিকট উপস্থিত করা হল। তখন তিনি আমাকে বললেন, হে আবু রাফি', আমার নিকট (আরো একটি) বাহু নিয়ে আস। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! বকরীর তো বাহু দু'টিই থাকে। তিনি বললেন, যদি তুমি নীরব থাকতে, তবে যতক্ষণ আমি চাইতাম, ততক্ষণ তুমি আমার নিকট বাহু পেশ করতে পারতে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বাহু সর্বাধিক পছন্দ ছিল।
(নাসাঈ, ইবন মাজাহ)
كتاب الأطعمة
أبواب الأكل وآدابه وما يتعلق به

باب ما كان يحبه ويمدحه النبي صلى الله عليه وسلم من الأطعمة
عن شرحبيل عن أبي رافع مولى رسول الله صلى الله عليه وسلم قال أهديت له شاة فجعلها في القدر فدخل رسول الله صلى الله عليه وسلم فقال ما هذا يا أبا رافع؟ فقال شاة أهديت لنا يا رسول الله فطبختها في القدر فقال ناولني الذراع يا أبا رافع فناولته، ثم قال ناولني الذراع الآخر، فناولته الذراع الآخر، ثم قال ناولني الذراع الآخر فقال يا رسول الله إنما للشاة ذراعان: فقال له رسول الله صلى الله عليه وسلم أما إنك لو سكت لناولتني ذراعًا فذراعًا ما سكت ثم دعا بماء فمضمض فاه وغسل أطراف أصابعه ثم قام فصلى ثم عاد إليهم فوجد عندهم لحمًا باردا فأكل ثم دخل المسجد فصلى ولم يمس ماء (ومن طريق ثان) عن أبي رافع أيضًا قال صنع لرسول الله صلى الله عليه وسلم مصلية فأتى بها فقال لي يا أبا رافع ناولني الذراع فناولته، فقال يا أبا رافع ناولني الذراع فناولته، ثم قال يا أبا رافع ناولني الذراع فقلت يا رسول الله وهل للشاة إلا ذراعان؟ فقال لو سكت لناولتني منها ما دعوت به قال وكان رسول الله صلى الله عليه وسلم يعجبه الذراع
tahqiqতাহকীক:তাহকীক চলমান