মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৩৯
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: রসুন পিয়াজ এবং এ জাতীয় বস্তু।
৩৯। আবূ রাবাব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মা'কিল ইবন ইয়াসার (র)-কে বলতে শুনেছি, আমরা নবী (ﷺ)-এর সঙ্গে এক সফরে ছিলাম। এক সময় আমরা এমন এক স্থানে যাত্রাবিরতী করলাম, যেখানে অধিক পরিমাণে রসুন ছিল। কতিপয় মুসলমান তা খেয়েছিল। তারা নবী (ﷺ) -এর সঙ্গে সালাত আদায় করার জন্য মসজিদে আসলে তিনি তাদেরকে এটা (খাওয়া) হতে নিষেধ করেন। তারা (পরবর্তী সময়ে) মসজিদে আসলে তখনও তিনি তাদেরকে এটা খেতে নিষেধ করেন। তারপর তারা (পরবর্তী সময়ে) মসজিদে আসলে তখনও তিনি তাদেরকে এটা খেতে নিষেধ করেন। তারপর তারা মসজিদে আসলে তিনি তাদের থেকে দুর্গন্ধ পেলেন। তখন বললেন, যে ব্যক্তি এই গাছ হতে কিছু খাবে, সে যেন মসজিদে আমাদের নিকটেও না আসে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন যে, এটা আহমদ, তবারানী বর্ণনা করেছেন। হাদীসটির সনদে বর্ণনাকারী আবু যাইয়াত অজ্ঞাত।)
كتاب الأطعمة
باب ما جاء في الثوم والبصل ونحوهما
عن أبي الرباب قال سمعت معقل بن يسار يقول كنا مع النبي صلى الله عليه وسلم في مسير له فنزلنا في مكان كثير الثوم وإن أناسًا من المسلمين أصابوا منه ثم جاءوا إلى المصلى يصلون مع النبي صلى الله عليه وسلم فنهاهم عنها، ثم جاءوا بعد ذلك إلى المصلى فنهاهم عنها، ثم جاءوا بعد ذلك إلى المصلى فنهاهم عنها، ثم جاءوا بعد ذلك إلى المصلى فوجد ريحا منهم فقال من أكل من هذه الشجرة فلا يقربنا في مسجدنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান