মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ৩৫
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: রসুন পিয়াজ এবং এ জাতীয় বস্তু।
৩৫। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট কোন খাবার নিয়ে গেলে তিনি তা খেতেন এবং অতিরিক্তগুলো আমার নিকট পাঠিয়ে দিতেন। একদা তিনি পূর্ণ এক পাত্র খাবার পাঠিয়ে দেন, তা হতে কিছুই খান নি। কেননা, তাতে রসুন ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি হারাম? তিনি বললেন, না; কিন্তু আমি দুর্গন্ধের কারণে এটাকে অপছন্দ করি। আবু আইয়ূব (রা) বললেন, তবে আপনি যা অপছন্দ করেন, আমিও তা অপছন্দ করি। অন্য শব্দে আবূ আইয়ূব (রা) বললেন, আমার পিতা মাতা আপনার ওপর উৎসর্গ হোক, আপনি যে খাবার খান নি, তা কি আমি খাব? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই খাবারে রসুন ছিল। এ জন্য আমি খাই নি। কেননা, জিবরাঈল (আ) আমার নিকট আসার জন্য (যে কোন মুহূর্তে) অনুমতি চাইতে পারেন। আবূ আইয়ূব (রা) বললেন, তবে কি আমি এটা খাব? তিনি বললেন, হ্যাঁ, খেতে পার।
(মুসলিম, তিরমিযী)
كتاب الأطعمة
باب ما جاء في الثوم والبصل ونحوهما
وعنه أيضا قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أتى بطعام أكل منه وبعث بفضله إلي وأنه بعث يوما بقصعة لم يأكل منها شيئا، فيها ثوم فسألته أحرام هو؟ فقال لا ولكني أكرهه من أجل ريحه قال فإني أكره ما كرهت، وفي لفظ فقال أبو أيوب بأبي وأمي هذا الطعام لم تأكل منه آكل منه؟ قال فيه تلك الثومة فيستأذن علي جبريل عليه السلام قال فآكل منه؟ قال نعم فكل
tahqiqতাহকীক:তাহকীক চলমান