মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ২৪
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: খরগোশ, শজারু ও মুরগী।
২৪। ঈসা ইবন নুমায়লা ফাযারী (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইবন উমর (রা)-এর নিকট উপস্থিত ছিলাম। সে সময় তাকে শজারু, সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি এই আয়াত তিলাওয়াত করেন
،قُلْ لَا أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا} إِلَى آخِرِ الْآيَةِ )
তুমি বল, আমার নিকট যেসব ওহী এসেছে, তাতে আমি কোন কিছু হারাম পায় নি; তবে .....) শেষ পর্যন্ত।
এরপর তার নিকট উপস্থিত এক বৃদ্ধ বলল, আমি আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছি যে, নবী (ﷺ)- এর নিকট এ সম্পর্কে বলা হলে তিনি বললেন, এটা নিকৃষ্ট শ্রেণীর প্রাণী। এরপর ইবন উমর (রা) বললেন, যদি রাসূলুল্লাহ (ﷺ) এটা বলে থাকেন তবে এর বিধান সেরূপই হবে যেরূপ তিনি বলেছেন।
(আবূ দাউদ, বায়হাকী। বায়হাকী (র) বলেছেন, হাদীসটি শুধু একটি সূত্রেই বর্ণিত হয়েছে। আর এ সূত্রটি দুর্বল।)
كتاب الأطعمة
باب ما جاء في الأرنب والقنفذ والدجاج
عن عيسى بن نميلة الفزاري عن أبيه قال كنت عند ابن عمر فسئل عن أكل القنفذ فتلا هذه الآية (قل لا أجد فيما أوحي إلي محرما إلى آخر الآية) فقال شيخ عنده سمعت أبا هريرة يقول ذكر عند النبي صلى الله عليه وسلم فقال إنه خبيث من الخبائث فقال ابن عمران كان قاله رسول الله صلى الله عليه وسلم فهو كما قاله
tahqiqতাহকীক:তাহকীক চলমান