মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১৫
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
১৫। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক বেদুঈন নবী (ﷺ)-এর নিকট এসে বলল, দব আমার পরিবারের সাধারণ খাদ্য। তখন রাসূলুল্লাহ (ﷺ) কিছু বলেন নি। এরপর সে লোক সামান্য দূরে গিয়ে আবার তার নিকট এসে সে কথা বলল, তখনও রাসূলুল্লাহ (ﷺ) কোন জবাব দেন নি। এভাবে তিনবার এসে বলল। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তা'আলা বনূ ইসরাঈলের এক সম্প্রদায়ের ওপর অভিশম্পাত করে অথবা বললেন অসন্তুষ্ট হয়ে জীব-জন্তুর আকৃতিতে পরিণত করেন। আমি জানি না এগুলো তাদেরই অংশবিশেষ কিনা। এজন্য আমি এগুলো খাই না এবং খেতে নিষেধও করি না।
(মুসলিম, বায়হাকী)
كتاب الأطعمة
باب ما جاء في الضب
وعنه أيضا قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال عامة طعام أهلي يعني الضباب فلم يجبه، فلم يجاوز إلا قريبة، فعاوده فلم يجبه، فعاوده ثلاثا فقال إن الله تعالى لعن أو غضب على سبط من بني إسرائيل فمسخوا دواب فلا أدري لعله بعضها، فلست بآكلها ولا أنهي عنها
tahqiqতাহকীক:তাহকীক চলমান