মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খাদ্য অধ্যায়
হাদীস নং: ১৩
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
১৩। আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমরা এমন স্থানে বাস করি যেখানে প্রচুর দব আছে। সুতরাং আপনি এ সম্বন্ধে আমাদের কি নির্দেশ দেন? অথবা বললেন, আপনি এ সম্বন্ধে আমাদেরকে কি সমাধান দেন? তিনি বললেন, আমাকে সংবাদ দেওয়া হয়েছে, বনূ ইসরাঈলের এক সম্প্রদায়ের আকৃতি বিকৃত করে দেওয়া হয়েছে। বর্ণনাকারী বলেন, তিনি (দব খেতে) আদেশও দেন নি, নিষেধও করেন নি। আবূ সা'ঈদ (রা) বলেন, পরবর্তী সময় উমর (রা) বললেন, আল্লাহ এর দ্বারা অনেক লোককে উপকৃত করবেন। এটা উম্মতের সাধারণ লোকদের খাদ্য। আমার নিকট থাকলে আমি তা অবশ্যই খেতাম। রাসূলুল্লাহ (ﷺ) শুধু এটা অপছন্দ করতেন।
(মুসলিম, বায়হাকী)
(মুসলিম, বায়হাকী)
كتاب الأطعمة
باب ما جاء في الضب
عن أبي سعيد الخدري قال قال رجل يا رسول الله، إنا بأرض مضية فما تأمرنا أو ما تفتينا؟ قال ذكر لي أن أمة من بني إسرائيل مسخت، فلم يأمر ولم ينه، قال أبو سعيد، فلما كان بعد ذلك، قال عمر إن الله لينفع به غير واحد وإنه لطعام عامة الرعاء، ولو كان عندي لطعمته، وإنما عافه رسول الله صلى الله عليه وسلم