মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১১
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
১১। সাবিত ইবন ইয়াযীদ ইবন ওয়াদা'আ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা এক যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে থাকাবস্থায় দব শিকার করলাম। বর্ণনাকারী বলেন, লোকেরা এটা রান্না করে ও ভূনা করে। বর্ণনাকারী বলেন, আর আমিও একটি দব নিয়ে তা ভূনা করে নবী (ﷺ)- এর নিকট নিয়ে এলাম এবং এটা তার সামনে রাখলাম। তখন তিনি একটি কাষ্ঠখণ্ড নিয়ে তার আঙ্গুলগুলো উলটপালট করতে লাগলেন। অথবা বললেন যে, তিনি গণনা করতে লাগলেন। এরপর বললেন, বনূ ইসরাঈলের এক সম্প্রদায়ের আকৃতি বিকৃত করে পৃথিবীতে বিচরণকারী জীবে পরিণত করা হয়েছিল। আমি জানি না, এটা কোন শ্রেণীর জীব। আমি বললাম, লোকেরা তা ভূনা করেছে।
বর্ণনাকারী বললেন, কিন্তু তিনি খান নি এবং তাদেরকে নিষেধও করেন নি।
(আবু দাউদ, নাসাঈ)
كتاب الأطعمة
باب ما جاء في الضب
عن ثابت بن يزيد بن وداعة الأنصاري، قال اصطدنا ضبا ونحن مع رسول الله صلى الله عليه وسلم في بعض مغازية، قال فطبخ الناس وشوؤا، قال فأخذت ضبا فشويته، فأتيت به رسول الله صلى الله عليه وسلم فوضعته بين يديه، فأخذ عودا فجعل يقلب به أصابعه أو بعدها، ثم قال إن أمة من بني إسرائيل مسخت دواب في الأرض، وإني لا أدري أي الدواب هي قال قلت إن الناس قد شووا، قال فلم يأكل منه ولم ينههم عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান