কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২৭. পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
হাদীস নং: ৪০৮৭
আন্তর্জাতিক নং: ৪১৩৪
পোশাক-পরিচ্ছদের ইসলামী বিধান
৪১. জুতা পরিধান সম্পর্কে।
মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ)-এর জুতায় দু’টি ফিতা লাগানো ছিল।
كتاب اللباس
باب فِي الاِنْتِعَالِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ نَعْلَ النَّبِيِّ، صلى الله عليه وسلم كَانَ لَهَا قِبَالاَنِ .
হাদীসের ব্যাখ্যা:
এটা এক বাস্তব অভিজ্ঞতা যে, যে ব্যক্তি জুতা পায়ে দিয়ে পথ চলে, সে ঐ ব্যক্তির তুলনায় যে জুতা পরে চলে না-দ্রুতও চলে এবং ক্লান্তও কম হয়। তার পা নিরাপদও থাকে। এটাই হচ্ছে এ কথার মর্ম "সে আরোহীর ন্যায় থাকে"। আর আমাদের এ যুগে তো সৈনিকদের জন্য তাদের নির্দিষ্ট জুতা তাদের সৈনিক পোশাকের অংশ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)