মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খোরপোষ অধ্যায়
হাদীস নং: ৩১
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদ : স্বামীর ঘর হতে ন্যায়সঙ্গত খরচ করার পুরস্কার এবং অন্যায়ভাবে খরচ করার প্রতি কঠোরবাণী।
৩১। আসমা বিনত আবি বাকর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা নবী (ﷺ)-এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার একজন সতীন আছে। আমার স্বামী আমাকে যা দেন নি তার নাম ব্যবহার করে আত্মতৃপ্তি প্রকাশ করলে আমার কি কোন দোষ হবে? (অন্য বর্ণনায় রয়েছে, আমার স্বামী আমাকে যা দেন তা ব্যতীত) রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যা দেওয়া হয় নি তা দিয়ে আত্মতৃপ্তি প্রকাশকারী দু'টি মিথ্যা কাপড় (অর্থাৎ ধার করা চাদর ও ইযার নিজের মালিকানা হিসেবে প্রকাশ করা) পরিধানকারীর ন্যায়।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب النفقات
باب ثواب من أنفقت من بنت زوجها غير مفسدة ووعيد من أفسدت
عن أسماء بنت أبي بكر قالت جاءت إلى النبي صلى الله عليه وسلم امرأة فقالت يا رسول الله إني على ضرة فهل علي جناح أن أتشبع من زوجي بما لم يعطني (وفي رواية بغير الذي يعطيني) فقال رسول الله صلى الله عليه وسلم المتشبع بما لم يعط كلابس ثوبي زور