মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ইদ্দাত অধ্যায়

হাদীস নং: ১১
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ : যে মহিলার স্বামী মারা গিয়েছে সে কোথায় ইদ্দাত পালন করবে? এবং সে কি খোরপোষ পাবে, না পাবে না?
১১। ফুরায়'আ বিনত মালিক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমার স্বামী তার কতিপয় (পালিয়ে যাওয়া) দাসের সন্ধানে বের হন। তিনি তাদেরকে 'তারফুল কাদুম' (মদীনা থেকে ছয় মাইল দূরবর্তী একটি স্থান) নামক স্থানে পেয়ে যান। দাসেরা তাকে হত্যা করে ফেলল। আমার নিকট এ শোক সংবাদ আসল। আমি আমার পরিবার থেকে অনেক দূরবর্তী স্থানে বসবাস করতাম। (বর্ণনাকারী বলেন) তারপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে উক্ত ঘটনা বর্ণনা করলাম এবং বললাম, আমার নিকট আমার স্বামীর মৃত্যুসংবাদ আসে আর আমি এমন স্থানে বাস করি যা আমার পরিবার হতে অনেক দুরে। স্বামী আমার জন্য কোন খোরপোষ রেখে যান নি। আর তার ওয়ারিসদের নিকটও মাল নেই এবং স্বামীর কোন বাসস্থানও নেই। এমতাবস্থায় যদি আমি আমার আপনজন এবং মামাদের নিকট ফিরে যাই তবে এটা আমার জন্য অনেক ক্ষেত্রে সুবিধাজনক হয়। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি ফিরে যাও। যখন আমি মসজিদের দিকে অথবা (রাসূলুল্লাহ (ﷺ)-এর বিবিদের কোন) এক হুজরা দিয়ে বের হলাম তখন তিনি আমাকে ডাকলেন। (অথবা বললেন,) তিনি আমার ব্যাপারে আদেশ করলে আমাকে ডাকা হল। তিনি বললেন, যে ঘরে তুমি তোমার স্বামীর মৃত্যুসংবাদ পেয়েছ সেখানে তুমি অবস্থান করবে; যাবত না আল্লাহর কিতাবে বর্ণিত ইদ্দাত শেষ হয়। সুতরাং আমি সেখানেই চার মাস দশদিন ইদ্দাত পালন করি। তারপর উসমান (রা) আমার নিকট লোক পাঠালে আমি তাকে এটা জানালাম। তিনি তা গ্রহণ করলেন।
(মালিক, আবু দাউদ, তিরমিযী, ইবন হিব্বান, দারিমী, হাকিম। তিরমিযী (র), হাকিম (র) যাহাবী (র) হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب العدد
باب أين تعتد المتوفى عنها- وهل لها نفقة أما لا؟
عن فريعة بنت مالك قالت خرج زوجي في طلب أعلاج فأدركهم بطرف القدوم فقتلوه فأتاني نعيه وأنا في دار شاسعة من دور أهلي فأتيت رسول الله صلى الله عليه وسلم فذكرت ذلك له فقلت أن نعي زوجي أتاني في دار شاسعة من دور أهلي ولم يدع لي نفقة ولا مال لورثته وليس السكن لي فلو تحولت إلى أهلي وأخوالي كان أرفق بي في بعض شأني، قال تحولي، فلما خرجت إلى المسجد أو إلى الحجرة دعاني أو أمر بي فدعيت فقال امكثي في بيتك الذي أتاك فيه نعي زوجك حتى يبلغ الكتاب أجله، قالت فاعتددت فيه أربعة أشهر وعشرا، قالت فأرسل إلى عثمان فأخبرته فأخذ به
tahqiqতাহকীক:তাহকীক চলমান