মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ইদ্দাত অধ্যায়

হাদীস নং:
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: মৃত স্বামীর জন্য স্ত্রীর শোক পালন এবং তার বর্জনীয় বিষয়সমূহ
৯। উম্মু 'আতিয়্যা আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহিলা (কারো জন্য) তিনদিনের বেশি শোক পালন করবে না। তবে স্বামীর ক্ষেত্রে ব্যতিক্রম। সে তার জন্য চার মাস দশদিন শোক পালন করবে। সে কোন রঙ্গিন কাপড় পরবে না। তবে যে কাপড় সুতা রং করার পর বয়ন করা হয় তা ব্যতিক্রম। আর সে সুরমা, সুগন্ধি লাগাবে না। তবে পবিত্রতার সময় ব্যতিক্রম। যখন সে হায়েয হতে পবিত্র হবে তখন কিছু কুসত এবং আযফার ব্যবহার করতে পারবে।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, বায়হাকী ও অন্যান্য)
كتاب العدد
باب ما جاء في أحداد معتدة الوفاة وما تجتنبه
عن أم عطية الأنصارية قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تحد المرأة فوق ثلاث إلا على زوج فإنها تحد عليه أربعة أشهر وعشرا، ولا تلبس ثوبا مصبوغا إلا عصبا ولا تكتحل ولا تمس طيبا إلا عند طهرها، فإذا طهرت من حيضها نبذة من قسط وأظفار
tahqiqতাহকীক:তাহকীক চলমান