মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৮২
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: জেনে শুনে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা হিসেবে পরিচয় দেয়া এবং জেনে শুনে নিজ সন্তানকে অস্বীকার করার প্রতি কঠোরবাণী।
৮২। ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার সন্তানকে দুনিয়াতে অপদস্থ করার উদ্দেশ্যে অস্বীকার করবে আল্লাহ তাকে কিয়ামতের দিন সমস্ত ফেরেশতা ও মানুষের সামনে অপদস্থ করবেন। এটা হবে সেটার বিনিময়ে।
(তাবারানী, তায়ালিসী। হায়ছামী (র) বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب اللعان
باب التغليظ فيمن ادعى غير أبيه وهو يعلم، وفيمن انتفى من ولده وهو يعلم
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبة وسلم من انتفى من ولده ليفضحه في الدنيا فضحه الله يوم القيامة على رءوس الأشهاد وقصاص بقصاص
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৮২ | মুসলিম বাংলা