মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৮০
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ: জেনে শুনে নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা হিসেবে পরিচয় দেয়া এবং জেনে শুনে নিজ সন্তানকে অস্বীকার করার প্রতি কঠোরবাণী।
৮০। আবূ যর (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতা ব্যতীত অপরের সঙ্গে পিতৃ-পরিচয় যুক্ত করে সে কুফুরী করে। আর যে ব্যক্তি কোন কিছুকে নিজের বলে দাবী করে অথচ সেটা তার নয় সে আমাদের দলভূক্ত নয়, সে যেন জাহান্নামকে নিজের আবাসস্থল বানিয়ে নেয়। আর কেউ কাউকে কাফের বললে অথবা হে আল্লাহর শত্রু বলে সম্বোধন করলে আর সেই ব্যক্তি সে রকম না হলে, তা তার (সম্বোধনকারীর) দিকেই ফিরে আসবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب اللعان
باب التغليظ فيمن ادعى غير أبيه وهو يعلم، وفيمن انتفى من ولده وهو يعلم
عن أبي ذرأنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ليس من رجل ادعى لغير أبيه وهو يعلمه إلا كفر ومن ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار، ومن دعى رجلا بالكفر أو قال عدو الله وليس كذلك إلا حار عليه
হাদীসের ব্যাখ্যা:
নিজেকে মুসলমান বলা ও মুসলমানদের মধ্যে পরিগণিতকারী ব্যক্তির জন্য এ থেকে অধিক কঠোর ও ভীষণ হুমকী আর কী হতে পারে যে, রাসূলুল্লাহ ﷺ তার সম্পর্কে বলেন, সে আমাদের মধ্যে নয়, আমাদের দলভুক্ত নয় এবং তার ঠিকানা জাহান্নাম। (আল্লাহর আশ্রয় চাই)।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)