মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
লি'আন অধ্যায়
হাদীস নং: ৫৪
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : উওয়ায়মির আজলানী (রা) ও তার স্ত্রীর লি'আন-এর ঘটনা।
৫৪। সাহল ইবন সা'দ সা'ঈদী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন বনূ আজলান গোত্রের উওয়ায়মির (রা) স্বীয় স্ত্রীর সঙ্গে লি'আন করেন, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি যদি তাকে রেখে দেই তবে তো আমি তাকে জুলুমকারীরূপে গণ্য হব। তাকে তালাক, তাকে তালাক, তাকে তালাক।
(বুখারী, মুসলিম, বায়হাকী ও অন্যান্য)
(বুখারী, মুসলিম, বায়হাকী ও অন্যান্য)
كتاب اللعان
باب قصة عويمر العجلاني مع زوجته في اللعان
عن سهل بن سعد الساعدي قال لما لاعن عويمر اخوبني العجلان امرأته قال يا رسول الله ظلمتها إن أمسكتها هي الطلاق وهي الطلاق وهي الطلاق