মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২২১
বিবাহ অধ্যায়
স্ত্রী থেকে বীর্য নিরোধ (আযল) প্রসঙ্গ
পরিচ্ছেদ: বীর্য নিরোধে নিষেধাজ্ঞা ও তা অপছন্দনীয় হওয়া।
পরিচ্ছেদ: বীর্য নিরোধে নিষেধাজ্ঞা ও তা অপছন্দনীয় হওয়া।
২২১। জুদামা বিনতে ওয়াহাব আসাদিয়্যা (রা) থেকে বর্ণিত, তিনি শুরুতে মদীনায় হিজরতকারী মহিলাদের অন্যতম ছিলেন- তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে হাদীস শুনেছি। তাঁকে আযল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তা জীবন্ত পুতে হত্যা করার একটি গোপন পদ্ধতি।
(মুসলিম, বায়হাকী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
(মুসলিম, বায়হাকী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب النكاح
أبواب العزل عن المرأة وما جاء فيه
باب النهى عنه وكراهته
باب النهى عنه وكراهته
عن جدامة بنت وهب الأسدية (3) وكانت من المهاجرات الأول قالت سمعت رسول الله صلى الله عليه وسلم وسئل عن العزل فقال هو الواد (4) الخفى