মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২১৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : সহবাসকালে বিসমিল্লাহ বলা, আড়াল করা, পুনরায় সহবাস করার সময় অজু করা ও অন্যান্য।
২১৬- মু'আবিয়া ইবন হাইদা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের জন্য আমাদের লজ্জা স্থান থেকে কি দেখা জায়েয আর কি দেখা জায়েয নয়? তিনি বললেন, তুমি তোমার লজ্জা স্থানকে তোমার স্ত্রী বা দাসী ছাড়া অন্য সকলের থেকে হেফাযত করবে। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল যদি শুধুমাত্র পুরুষ বা মহিলা একস্থানে হয়? তিনি বললেন, তুমি তোমার শক্তি অনুযায়ী লজ্জাস্থানকে হেফাযত করবে যেন কেউ তা দেখতে না পারে। আমি বললাম, যদি আমাদের কেউ নির্জনে থাকে? তিনি বললেন, আল্লাহকে মানুষের চেয়ে অধিক লজ্জা করা অপরিহার্য।
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন।)
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب النكاح
باب التسمية والتستر عند الجماع والوضوء عند العود وغير ذلك
عن بهز بن حكيم (10) قال حدثنى أبي عن جدي معاوية بن حيدة) قال قلت يا رسول عوراتنا ما نأتى منها وما نذر؟ (1) قال احفظ عورتك إلا من زوجتك أو ما ملكت يمينك (2) قال قلت يا رسول الله فاذا كان القوم بعضهم فى بعض (3)؟ قال ان استطعت أن لا يراها أحد فلا يرينها (4) قلت فاذا كان أحدنا خاليا (5)؟ قال فالله احق أن يستحيا (6) منه