মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৪৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: তালাকদাতা স্বামীর জন্য তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে হালালকারী এবং হজ্জ বা ওমরার জন্য এহরামরত ব্যক্তির বিবাহ প্রসঙ্গ
১৪৫। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সূদ দাতাকে, সূদ গ্রহিতাকে, সূদের সাক্ষীদ্বয়কে, তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে তার স্বামীর জন্য হালাল কারীকে এবং যার জন্য হালাল করা হয় তাকে লান'ত করেছেন।
(নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদে হারিছ আউয়ার আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। এর অনেক সহীহ সাহেদ হাদীস আছে। তা একে শক্তিশালী করে।)
(নাসাঈ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদে হারিছ আউয়ার আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী। এর অনেক সহীহ সাহেদ হাদীস আছে। তা একে শক্তিশালী করে।)
كتاب النكاح
باب ما جاء في نكاح المحلل والمحرم
عن على رضي الله عنه (4) قال لعن رسول الله صلى الله عليه وسلم الربا وآكله وشاهديه (5) والمحلل والمحلل له