মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১০৪
বিবাহ অধ্যায়
বিবাহের নিষিদ্ধ বিষয়সমূহ
পরিচ্ছেদ: কোন ব্যক্তির জন্য স্ত্রীর ফুফু বা এ রকম আত্মীয়কে বিয়ে করা হারাম।
পরিচ্ছেদ: কোন ব্যক্তির জন্য স্ত্রীর ফুফু বা এ রকম আত্মীয়কে বিয়ে করা হারাম।
১০৪। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে কয়েকটি বিষয়ের উল্লেখপূর্বক তা করতে নিষেধ করতে শুনেছি। তার মধ্যে একটি হল স্ত্রীকে এবং তার খালাকে, আর স্ত্রীকে এবং তার ফুফুকে একত্রে বিবাহ করা।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ। যা ভীতি প্রদর্শনের অধ্যায়ে, সপ্তম পরিচ্ছেদে উদ্ধৃত হবে।)
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ। যা ভীতি প্রদর্শনের অধ্যায়ে, সপ্তম পরিচ্ছেদে উদ্ধৃত হবে।)
كتاب النكاح
أبواب موانع النكاح
باب النهي عن الجمع بين المرأة وعمتها ونحوها من المحارم
باب النهي عن الجمع بين المرأة وعمتها ونحوها من المحارم
عن ابي سعيد الخدري (7) قال سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى فذكر خصالا نهى النبي صلى الله عليه وسلم عنها منها وأن يجمع بين المرأة وخالتها وبين المرأة وعمتها