মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৮৭
বিবাহ অধ্যায়
মোহরানা সংক্রান্ত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: অল্প বা বেশি মোহরানায় বিয়ে করা জায়েয, তবে তাতে মধ্যপন্থা অবলম্বন মুস্তাহাব।
৮৭। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন পুরুষ কোন মহিলাকে মোহরানা হিসেবে এক আ'জলা খাবার দেয় তাহলে সে তার জন্য হালাল হবে।
(আবূ দাউদ, বায়হাকী। হাদীসটির সনদে সালিহ ইবন মুসলিম আছেন। তিনি দূর্বল বর্ণনাকারী।)
كتاب النكاح
أبواب الصداق

باب جواز التزويج على القليل والكثير واستحباب القصد فيه
عن جابر بن عبد الله (1) أن رسول الله صلى الله عليه وسلم قال لو أن رجلاً أعطى امرأة صداقاً ملء يديه طعاماً كانت له حلالا
tahqiqতাহকীক:তাহকীক চলমান