মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৭৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিয়ের শর্ত সমূহ এবং তাতে যে শর্ত করা হারাম।
৭৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মহিলা তার বিয়েতে তার বোনকে তালাক দেয়ার শর্ত করবে না।
আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন মহিলাকে অন্যজনকে তালাক দেয়ার শর্তে বিয়ে করা হারাম।
(ক) হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ, যা ক্রয়-বিক্রয় এবং উপার্জনের পর্বে 'শহরের বাহিরে ব্যবসায়ীদের কাফেলার সাথে সাক্ষাৎ করা' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।
(খ) আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট হাদীসটি পাইনি। আব্দুল্লাহ ইবন আমর (রা) এর হাদীসটি হাসান। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত পূর্ববর্তী হাদীসটি এ হাদীসটিকে শক্তিশালী করে। হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ, যা ভীতি প্রদর্শনের পরিচ্ছেদসমূহের অষ্টম পরিচ্ছেদে বর্ণিত হবে।

كتاب النكاح
باب الشروط في النكاح وما نهى عنه منها
عن أبي هريرة (3) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشترط امرأة طلاق أختها
عن عبد الله بن عمرو (4) أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل (5) أن تنكح المرأة بطلاق أخرى