মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৭১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিয়েতে স্বামী-স্ত্রীর কুফু (সমকক্ষতা) প্রসঙ্গ
৭১। সামুরা ইবন জুনদুব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ধন-সম্পদের কারণে ব্যক্তি মানুষের কাছে মর্যাদাবান হয়। আর সে তাকওয়ার কারণে আল্লাহর কাছে মর্যাদাবান হয়।
(তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী, দারা কুতনী, তিরমিযী এবং হাকিম। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। আর যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب ما جاء في الكفاءة في النكاح
عن سمرة بن جندب (3) قال قال رسول الله صلى الله عليه وسلم الحسب المال (4)، والكرم التقوى
tahqiqতাহকীক:তাহকীক চলমান